খেলা

শেষ ম্যাচে জয় জিম্বাবুয়ের

জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে

সিরিজের দ্বিতীয় ও টি-টোয়েন্টির শেষ ম্যাচে ৩ উইকেটে জিতলো জিম্বাবুয়ে। টাইগারদের দেয়া ১৩৫ রানের টার্গেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১৯ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান।

রোববার বিকেল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হয়।

ইনিংসের ১৬তম ওভারে আল আমিন হোসেন ফিরিয়ে দেন জিম্বাবুয়ের লুক জঙ্গোকে। ম্যালকম ওয়ালারের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে বিদায় নেন জঙ্গো। উইকেটে রয়েছেন ম্যালকম ওয়ালার।

এর আগে, জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরাকে ফিরিয়েছেন আরাফাত সানি। তার বলে লং অফে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে ফিরে যান টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রান করা চিগুম্বুরা।

বিকেলে টস জিতে ব্যাট করতে নামে মাশরাফি বাহিনী। দলীয় ৩৪ ও ৩৫ রানে আউট হয়ে সাজ ঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এরপর এনামুলের সঙ্গে ২৪ রানের জুটির পর দলীয় ৫৯ রানে ক্রেমারের বলে আউট হয়ে ফিরে যান অন্যতম ভরসা মুশফিকুর রহিম (০৯)।

এরপর সাব্বির আর এনামুল মিলে ৩৭ বলে ৩৯ রানের জুটি গড়েন। ১৮ বলে ১৭ রান করে দলীয় ৯৮ রানের মাথায় ক্রেমারের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান সাব্বির সাব্বির রহমান।

এ ম্যাচ জিতে টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা। অন্যদিকে, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে শেষ ম্যাচটি জিততে চায় সফরকারীরা।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ১৩১ রান করলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছে জিম্বাবুয়ের বোলাররা। শেষ ম্যাচে, ব্যাটিং বোলিং দুই বিভাগেই আরো ভালো করতে চায় ডেভ হোয়াটমোরের শীষ্যরা।

সেক্ষেত্রে আরো সতর্ক হয়ে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম টি-টোয়েন্টিতে ছোট টার্গেট তাড়া করতে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়েছিলো টাইগাররা। রোববারের ম্যাচে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ব্যাটসম্যানদের।

এদিকে, মাশরাফি, মুস্তাফিজ ও আল আমিনের বোলিং কম্বিনেশন সামলাতে ভালোই বেগ পেতে হচ্ছে সফরকারীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ