বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে সোমবার বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল। নিজস্ব বিমানে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে সকারুরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
শনিবার ঢাকায় আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে আসেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের জন্য সিঙ্গাপুরে অনুশীলন করে সকারুরা।
এর আগে, পার্থে প্রথম লেগের খেলায় বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া। এদিকে, ম্যাচ আয়োজন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার।
খেলা নির্বিঘ্নভাবে আয়োজন করতে সোম ও মঙ্গলবার দুইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সব ধরণের দোকান বন্ধ রাখা হবে। এছাড়া, স্টেডিয়ামের মধ্যে যাবতীয় যান চলাচলও বন্ধ থাকবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: