খেলা

দীর্ঘ ১১২ বছরের রেকর্ড ভাঙলেন টেলর

টেলর
টেলর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল ১৯৩৮ সালে। ওভালে ১৯৩৮ সালের ২০ আগস্ট ইংলিশ গ্রেট লেন হাটনের গড়া ৩৬৪ রানের ইনিংসটির পর কেটে গেছে ৭৭ বছর। এ সময় অস্ট্রেলীয় বোলিং আক্রমণের বিপক্ষে আর কোনো ব্যাটসম্যানেরই ত্রিশতক ছুঁয়ে দেখা হয়নি।

নিউজিল্যান্ডের রস টেলরের সামনে ৭৭ বছর পর এ অমিয় কীর্তির সুযোগ এসেছিল। তবে তিনি সেই কীর্তির দিগন্ত রেখায় চোখ রেখেও তাতে পৌঁছতে পারেননি।

আজ- সোমবার পার্থে ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরেই থেমে যেতে হলো তাকে। তবে সেই রেকর্ড না হলেও শতবর্ষী একটা রেকর্ড ঠিকই ভেঙে দিয়েছেন। ২৯০-ই অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ১৯০৩ সালে করা টিপ ফস্টারের ২৮৭-ই এত দিন ছিল সর্বোচ্চ।

টেলরের অনন্য-অসাধারণ এই ইনিংসের ওপর ভর করেই পার্থ টেস্ট জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার ৫৫৯ রানের জবাবে টেলরের ২৯০ আর কেন উইলিয়ামসনের ১৬৬ রানে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তুলেছে ৬২৪ রান। ৬৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া একটু বিপাকেই আছে। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ২ উইকেট হারিয়েছে তারা।

এই ইনিংসে আরও কিছু রেকর্ড নতুন করেই লিখিয়েছেন টেলর। এ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে ভিনদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলার পথে শুধু টিপ ফস্টার নয়, টেলর পেছনে ফেলেছেন ব্রায়ান লারা (২৭৭), ওয়ালি হ্যামন্ড (২৫১), শচীন টেন্ডুলকার (২৪১*) ও অ্যালিস্টার কুকের (২৩৫*) মতো ব্যাটসম্যানদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো নিউজিল্যান্ড ব্যাটসম্যানের সর্বোচ্চ টেস্ট ইনিংসটিও এখন টেলরের। এত দিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন কিউই ক্রিকেট গ্রেট মার্টিন ক্রো। এই তালিকার তৃতীয় স্থানে নিজের নাম দেখছেন কেন উইলিয়ামসন।

পার্থ টেস্টে তার ১৬৬ রানের ইনিংসটিই তাকে নিয়ে এসেছে এই জায়গায়। তালিকায় এর পরের নামগুলো হচ্ছে, ব্রুস এডগার, নাথান অ্যাস্টল, অ্যান্ড্রু জোনস ও মার্ক গ্রেটব্যাচ। এই ইনিংসের মাঝখানেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের পক্ষে ৫ হাজার রানের কোটাও পেরিয়েছেন টেলর।

কেন উইলিয়ামসনের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিটি (২৬৫) অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ। এর আগে পার্থেই অষ্টম উইকেটে নাথান অ্যাস্টলের সঙ্গে অ্যাডাম প্যারোরের ২৫৩ রানের জুটির রেকর্ডটি টিকে ছিল বেশ অনেক বছরই।

এখনো পর্যন্ত টেস্টে ট্রিপল সেঞ্চুরি পাওয়া একমাত্র নিউজিল্যান্ড ক্রিকেটার হচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। রস টেলর হচ্ছেন দ্বিতীয় কিউই যিনি টেস্টের ট্রিপল সেঞ্চুরির খুব কাছে গিয়েও তার দেখা পেলেন না। ১৯৯১ সালে মার্টিন ক্রো শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেছিলেন ২৯৯ রানে। টেলর তার দুঃখটা অবশ্য ‘গুরু’ ক্রোর কথা ভেবে ভুলে থাকতেই পারেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ