খেলা

ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করলো আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড

ইউরো ২০১৬ মূল পর্বে জায়গা করে নিল রিপাবলিক অব আয়ারল্যান্ড। প্লে অফ ম্যাচে জন ওয়াল্টারসের জোড়া গোলে বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আইরিশরা।

ডাবলিনে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় আয়ারল্যান্ড। বসনিয়ার রক্ষনে আক্রমনে যাওয়া জন ওয়াল্টারসকে রুখতে গিয়ে ডি বক্সে হ্যান্ডবল করে বসেন আরভিন জুকানোভিক।

স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ওয়াল্টারস। সমতায় ফিরতে মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি বসনিয়া।

ম্যাচের ৭০ মিনিটে আবারো দ্য ড্রাগনদের জালে বল পাঠিয়ে, স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লেখান ওয়াল্টারস। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ