খেলা

বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফুটবল
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফুটবল

বিশ্বকাপ ফুটবল রাশিয়া-২০১৮ এর বাছাইপর্বের ফিরতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

৪ বার বিশ্বকাপ খেলা ও এশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে মামুনুল বাহিনী।

২০১৮ ফুটবল বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে, শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ 'বি' গ্রুপে সবার শেষে রয়েছে।

অন্যদিকে, বাছাইপর্বের ৫ ম্যাচের ৪টিতেই জয়ী অস্ট্রেলিয়া, এ ম্যাচ জিতলেই পরের পর্বের টিকিট কাটবে।

গেলো সেপ্টেম্বরে প্রধান কোচের দায়িত্ব নেয়া ইতালিয়ান ফ্যাবিও লোপেজের অধীনে ২টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বাছাইপর্বের ছয় ম্যাচে অংশ নেয়া বাংলাদেশ এ পর্যন্ত দুই গোল আদায়ের বিপরীতে হজম করেছে ২০টি। সবশেষ তাজিকিস্তান সফরে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরে এসেছে লাল-সবুজরা। তবে, ঘরের মাঠে সকারুসদের বিপক্ষে ঘুরে দাড়ানোর আশা ফ্যাবিও লোপেজের শিষ্যদের।

এর আগে পার্থে প্রথম লেগের খেলায় বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দেয় সকারুসরা। দ্বিতীয় লেগেও সহজ জয়ের আশা করছে অস্ট্রেলিয়া।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসছেন না অস্ট্রেলিয়ার টম রজিক ও টমি জুরিখ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফরকে সামনে রেখে সিঙ্গাপুরে অনুশীলন শেষ করে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।

৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বি গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট বাংলাদেশের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ