খেলা

জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল

জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ
জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ

কক্সবাজারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯০ রানেই অলআউট হয় সফরকারিরা। ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন আয়েশা রহমান।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। আয়শার ৫০, শারমিনের ৩৫ ও ফারাজানা হকের ৩২ রানে, ২০ ওভারে ৩ উইকেটে ১২৫ রান করে স্বাগতিকরা।

জবাব দিতে নেমে, ভালো করতে পারেনি জিম্বাবুয়ে নারী দল। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে, ৯০ রান করে তারা। ৩টি উইকেট নেন লেগস্পিনার রুমানা আহমেদ। ৩৫ রানে জেতে বাংলাদেশ নারী দল।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ১৯ নভেম্বর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ