খেলা

জয় পেয়েছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

২০১৮ বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডে অবশেষে জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবি সেলেস্তেরা। ৩-০ গোলে পেরুকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি ৩-০ ব্যবধানে হেরেছে উরুগুয়ের কাছে।

শক্ত প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে লুকাস বিগলিয়ার গোলে লিড পায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই ম্যাচটি মিমাংসিত হয়। এ রাউন্ডে ৪ম্যাচে এই প্রথম জয়ের মুখ দেখলো তাতা মার্তিনোর আর্জেন্টিনা। ৫ পয়েন্ট সংগ্রহ হয়েছে তাদের।

ব্রাজিল-পেরু ম্যাচে নজর কেড়েছেন বায়ার্ন মিউনিখের ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা। তার নৈপুন্যে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। পেরুর বিপক্ষে ডগলাস কস্তা একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

ব্রাজিলিয়ানদের হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোল করেছেন অগাস্টো রেনেটোর ও লেফ্ট ব্যাক ফিলিপে লুইস। এদিকে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২ এ উঠে এসেছে উরুগুয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ