বিপিএলে খেলার জন্য তিলকরত্নে দিলশানসহ সাত ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড-এসএলসি।
দিলশান ছাড়াও ছাড়পত্র পেয়েছেন জীভন মেন্ডিস, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েকে ও সেকুগে প্রসন্না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
এর আগে, ঘরোয়া লিগে ত্রিকেটারদের খেলা নিশ্চিত করতে তাদের ছাড়পত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল লঙ্কান বোর্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: