বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের পর্দা উঠছে। শুক্রবার বিকেল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
বলিউড সুপারস্টার হৃত্ত্বিক রোশান,জ্যাকুলিন ফার্নান্দেজসহ দেশের জনপ্রিয় শিল্পীরা মঞ্চ মাতাবেন।
আগের দুই আসরের মতো এবারও বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা ডাইনামাইটস, চিটাগাং ভাইকিংস, সিলেট সুপারস্টারর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্সকে নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। এরই মধ্যে ঘটা করে থিম সং, লোগো আর জার্সি উন্মোচনের কাজ সেরেছে ৬ দল।
প্রায় তিন কোটি টাকা খরচ করে আয়োজন করা হচ্ছে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের। এবারও এ অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড তারকারা। দর্শক মাতাতে আসছেন বলিউড হার্টথ্রব হৃত্ত্বিক রোশান। থাকবেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।
গান গাইবেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী কে কে। এছাড়াও মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পী মমতাজ, আইয়ুব বাচ্চুরাও। থাকবে মনোমুগ্ধকর লেজার শো আর আতশবাজি।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের দুই দিন পর মাঠের লড়াই শুরু হবে ২২ নভেম্বর থেকে।