খেলা

জমকালো উদ্বোধন হলো বিপিএলের তৃতীয় আসর

জমকালো উদ্বোধন হলো বিপিএল
জমকালো উদ্বোধন হলো বিপিএল

জমকালো উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরের।

শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় উদ্বোধন করা হয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের। তবে উদ্বোধন হলেও ব্যাট-বলের লড়াই শুরু হবে রোববার থেকে।

দেশীয় শিল্পীদের মনোমুগ্ধকর পারফরমেন্সে উদ্বোধন হয় বিপিএল থ্রির। শুরুতেই নাচের জাদুতে দর্শক মাতান নৃত্যশিল্পী ও মডেল মৌ।

গিটার-ড্রামের মূর্ছনা নিয়ে এরপর মঞ্চে আসেন জনপ্রিয় ব্যান্ড-এলআরবির শিল্পীরা।

সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ডের সদস্যরা একে একে ব্যান্ডের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও থাকছে চিরকুট ব্যান্ড, জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের পারফরমেন্স। আর সবশেষে মঞ্চে আসবেন ভারতীয় সংগীতশিল্পী কেকে, অভিনয়শিল্পী জ্যাকুলিন ফারনান্দেজ ও বলিউডের হার্টথ্রব হৃত্বিক রওশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ