খেলা

বিপিএলে দূর্দান্ত সূচনা রংপুর রাইডার্সের

রংপুর রাইডার্স
রংপুর রাইডার্স

হাইভোল্টেজ ম্যাচে নাটকীয় জয়ে তামিমের চিটাগাং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়ে বিপিএলে দূর্দান্ত সূচনা করলো সাকিবের রংপুর রাইডার্স। চিটাগাং ভাইকিংসের ১৮৮ রানের টার্গেট, মিসবাহ ও পেরেরার আক্রমণাত্মক ব্যাটিংয়ে টপকে যায় রংপুর রাইডার্স।

শুরু হলো বাংলাদেশের ঘরোয়া লিগের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএলের তৃতীয় আসর। রোববার মিরপুর স্টেডিয়ামে, টস জিতে ব্যাট করতে নেমে, দূর্দান্ত শুরু করে চিটাগাং ভাইকিং।

অর্ধশতরানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ইকবাল ও দিলশান। ফিফটি করেন চিটাগাং ভাইকিংসের আইকন তামিম ইকবাল। এরপর, এনামুল হকের ৩৬ ও মেন্ডিসের ৩৯ রানে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে চিটাগাং ভাইকিংস।

জবাবে, দলীয় ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। কিন্তু, মিসবাহ, পেরেরা ও আল আমিরের ব্যাটিংয়ে শেষ বলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে রংপুর রাইডার্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ