বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগংয়ের দেওয়া ১৭৭ রানের টার্গেট ৭ বল হাতে রেখেই টপকে যায় মাশরাফিবাহিনী। এটি টুর্নামেন্টে কুমিল্লার প্রথম জয়।
টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চিটাগং ভাইকিংস। ওপেনিংয়ে তামিম ইকবাল ৩৩ ও তিলকারত্নে দিলশান করেন ৩৬ রান। এরপর আনামুল ও জিয়ার অপরাজিত ৩৯ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় তামিমের দল।
জবাবে ১০ রানে দুই ওপেনারের উইকেট হারালেও মারলন স্যামুয়েলসের অপরাজিত ৬৯, শুভাগত হোমের ৩০ ও মাশরাফি বিন মর্তুজার অপরাজিত ৫৬ রানে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: