খেলা

ফুটবলে নতুন আরো একটি লিগ যুক্ত করার ঘোষণা

বাফুফে
বাফুফে

দেশের ফুটবলে নতুন আরো একটি লিগ যুক্ত করার ঘোষণা দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের-বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশ সুপার লিগ-বিএসএল নামে এ লিগ শুরু হবে ২০১৬-১৭ মৌসুমে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগের মেয়াদ হবে তিনমাস।

একইসঙ্গে ‘সুপার কাপ’ বাফুফে'র ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া কথা জানালেন কাজী সালাউদ্দিন। আর আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তারা বলেন, বিএসএল লিগের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন আর্জেনটাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।

ইন্ডিয়ান সুপার লিগ-আইএসএলের আদলে এদেশে, বাংলাদেশ সুপার লিগ-বিএসএল আয়োজনের জন্য গত একবছর ধরেই আলোচনা হচ্ছিল বাফুফে ও আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে।

এবার তা বাস্তবায়নে ভারতের সেলেব্রেটি ম্যানেজম্যান্ট গ্রুপ, যুক্তরাষ্ট্রের ইউকে সকার ও বাংলাদেশের সাইফ পাওয়ারটেক লিমিটেড, এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে মঙ্গলবার নিজ বাসায় সভায় বসেন বাফুফে সভাপতি।

পরে বাফুফে সভাপতি আগামী বছরের শেষেরদিকে এই লিগ আয়োজনের ঘোষণা দিয়ে জানান, পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগের বাজেট হবে ১০০ কোটি টাকা।

আর আয়োজক প্রতিষ্ঠানের উর্ধ্বতনকর্তারা জানান, বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য এধরনের লিগের আয়োজন করতে পারটা খুবই ইতিবাচক।

বিএসএলের খেলা আয়োজনের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট এই চার ভেন্যুকে আপাতত ধরা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ