টানা হারের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। আশিয়ান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মামুনুলরা মঙ্গলবার ১-০ গোলে হারিয়েছে চীনের হেবেই ফুটবল ক্লাবকে।
এদিকে, প্রথম জয়ের দেখা পাওয়ার দিনই চাকরি হারালেন জাতীয় দলের ইতালিয়ান কোচ ডিয়েগো লোপেজ। তার পারফরমেন্সে সন্তুষ্ট না হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২ মাস আগেই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তার জায়গায় জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে শেখ রাসেলের কোচ মারুফুল হককে।
চার মাসের চুক্তিতে গত সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। অনুশীলনে দলকে নিয়ে ব্যাপক পরীক্ষা চালানোয় দলের ভেতরে ও বাইরে অনেকেই তার ওপর সন্তুস্ট ছিলেন না।
এরপর বিশ্বকাপ বাছাইয়ে লোপেজের প্রথম অ্যাসাইনমেন্টে কিরগিজস্তানের কাছে ০-২ গোলে এরপর তাজিকিস্তানের কাছে ০-৫ এবং অস্ট্রেলিয়ার কাছে ০-৪ হারে বাংলাদেশ।
চীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে চীনের তৃতীয় লিগের দুটি ক্লাবের কাছেও পরাজয়ের স্বাদ পেতে হয় লোপেজের দলকে।
এরই প্রেক্ষিতে এ ইতালিয়ানকে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।