খেলা

বার্সেলোনা গুড়িয়ে দিলো রোমাকে

বার্সেলোনা_রোমা
বার্সেলোনা_রোমা

রিয়াল মাদ্রিদকে ৪-০ তে বিদ্ধস্ত করার পরের ম্যাচেই বার্সেলোনা গুড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব রোমাকে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, ন্যু ক্যাম্পে রোমাকে ৬-১ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন মেসি ও সুয়ারেজ।

এ ম্যাচে ৭১% বলের দখলই ছিল বার্সেলোনার। নিজেদের মধ্যে ৭৭৫টি পাস খেলেছে লুইস এনরিকের দল। ২ মাস মাঠের বাইরে থাকার পর এই ম্যাচে শুরু থেকেই মেসি ছিলেন প্রথম একাদশে। পুরোপুরি ফিট মেসিও করেছেন জোড়া গোল। মেসির থেকেও ভয়ঙ্কর ছিলেন সুয়ারেজ।

প্রতিপক্ষের জালে মাত্র ৩টি শট নিয়ে ২টিতেই লক্ষ্যভেদ করেছেন এ স্ট্রাইকার। শেষ ১২ ম্যাচে তার গোল সংখ্যা ১৪টি। কাতালানদের অন্য দুটি গোলের মালিক পিকে ও আদ্রিয়ানো। ৯০ মিনিটে রোমার হয়ে একমাত্র গোলটি এসেছে এডিন জেকোর কাছ থেকে।

অন্য ম্যাচে মেসুত ওজিলের ১টি ও অ্যালেক্সিস সানচেজের ২টি গোল ডিনামো জাগরেবকে ৩-০ ব্যবধানে হারিয়ে আর্সেনালকে টিকিয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ