খেলা

আবারো হাসি হাসল রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স
রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৬ রানে হেরে গেছে সিলেট সুপারস্টার্স।

রোমাঞ্চকর ম্যাচে আরো একবার তীরে এসে তরী ডুবল সিলেট সুপার স্টার্সে—আবারো ব্যাটে-বলে রংপুর রাইডার্সের নায়ক হলেন সাকিব আল হাসান।

রংপুরে দেয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১০৩ রান করে অলআউট হয়ে যায় সিলেট।

দলের হয়ে সর্বোচ্চে রান সংগ্রহ করেছেন মুমিনুল হক। তার সংগ্রহ ২৩ বলে ২৯ রান। আর ৩৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ৩৩ রান করেন। সিলেট সুপারস্টারের বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদ ৪ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন।

ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার ও লেন্ডন সিমন্সের সাবলীল শুরুর পরও আজ বড় স্কোর গড়তে পারেনি রংপুর। সিলেটের বোলারদের আঁটসাট বোলিংয়েও ৩ ওভারেই ১৯ রান তোলেন সৌম্য-সিমন্স। শহীদের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়েন সৌম্য। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স।

দলীয় ২৩ ও ৫৪ রানে দুটি রান আউট আরও ব্যাটফুটে ঠেলে দেয় রংপুরকে। পঞ্চম উইকেটে সাকিব-পেরেরার বদৌলতে সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়তে সক্ষম হয় রংপুর। ৩৭ বলে ৩৩ রানের ইনিংসটিতে আজ দুটি চার ও একটি ছয় মারেন সাকিব। এছাড়া থিসারা পেরেরা ২০ বলে ২১ ও লেন্ডন সিমন্স ১৪ বলে ১৩ রান করেন। বাকী ব্যাটসম্যনদের মধ্যে আর কেউ দুই অঙ্কের দেখা পাননি।

একটি উইকেট পেলেও সিলেট সুপারস্টারের রবি বোপারা ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৮। চার ওভারে ৪১ রান দিয়ে আজ সিলেটের সবচেয়ে খরুচে বোলার অজন্তা মেন্ডিস। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও নাজমুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ