টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৩৮ বছরের যোগ হলো নতুন ইতিহাস। গোলাপী বলে প্রথমবারের মতো দিবা-রাত্রি'র ম্যাচ শুরু হয়েছে অডিল্যাডে।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক করে আউট হন ল্যাথাম।
১৯৭৯ সালে আইসিসি স্বীকৃত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে, কৃত্রিম আলোয় খেলা শুরু হয় একদিনের ক্রিকেটের। ২০০৯ সালে দিবা-রাত্রি'র টেস্ট ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয় আইসিসি। ছয় বছর নানা আলোচনা ও পরীক্ষা করে, ঠিক করা হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয় শুরু হবে টেস্ট ক্রিকেটে নতুন যাত্রা।
এদিকে, ডিসেম্বর ২০১৬ তে নিউজিল্যান্ড ও বাংলাদেশের দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: