খেলা

বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামে

বিপিএল
বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম রাউন্ড শেষ, এবারে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সোমবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।

প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বাজে অবস্থা সিলেট সুপারস্টার্সের। তবে অনান্য দলগুলোর মতো তারকাবহুল দল না হলেও প্রথম রাউন্ড শেষে টেবিলে শীর্ষস্থানে রয়েছে মাশরাফির নেতৃত্বে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার পরই রয়েছে রংপুর রাইডার্স। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ৫টি ম্যাচ খেলেছে সাকিবের দল। টুর্নামেন্টের প্রথম সাত দিনের পাচ দিনই মাঠে নামা দলটির সামনে সুযোগ বিশ্রাম নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামার।

সব থেকে কম ম্যাচ খেলেছে বরিশাল বুলস। ৩ টি ম্যাচ খেলা বরিশালের দলটি দুই জয়ে টেবিলের ৪ এ রয়েছে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জয় পেয়েছে চিটাগং। ২য় রাউন্ডে ঘরের মাঠের দর্শকদের সামনে খেলবে এবার তারা।

তবে বাজে অবস্থা সিলেটের। ৪ ম্যাচের একটিতেও জয় পায়নি মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলা সিলেট সুপারস্টার্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ