অ্যাডিলেইডে প্রথম ডে-নাইট টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে।
প্রথম দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে কিউই বোলারদের দাপটে বোলিং ক্রিজে সেট হতে দেয়নি অজি ব্যাটসম্যানদের।
ব্যাটে কিছুটা প্রতিরোধ করলেও ৫৩ রান করে আউট হন স্টিভেন স্মিথ। এরপর আর কেউই সামলাতে পারেনি নিউজিল্যান্ডের বোলারদের।
এর আগে প্রথম ডে-নাইট টেস্টের প্রথম দিন ২০২ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: