খেলা

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের নারীরা

বাংলাদেশের নারী ক্রিকেট দল
বাংলাদেশের নারী ক্রিকেট দল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিঙে পাঠায় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করে জাহানারা আলমের দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপানার আয়েশা রহমান।

শেষ দিকে ফারজানা হক খেলেছেন ২৩ রানের কার্যকরী ইনিংস।ব্যাটিঙে নেমে বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতেই পায়নি থাইল্যান্ড দল। মাত্র ৩২ রানে অলআউট হয় তারা। ০ রানে আউট হয়েছেন তাদের ৭ জন ব্যাটওইমেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও রিতু মনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ