খেলা

স্প্যানিশ লিগে জয়ের ধারায় বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লিগে জয়ের ধারায় রয়েছে লিগ লিডার বার্সেলোনা। লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন নেইমার।

দুর্দান্ত ফর্মে রয়েছে লুইস এনরিকের শিষ্যরা। স্প্যানিশ লিগে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০, চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাম রোমাকে ৬-১ গোলে হারানোর পর, এবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও বড় ব্যবধানের জয় পেল বার্সা। ম্যাচে দুটি গোল করে লা লিগার শীর্ষ গোলদাতা এখন নেইমার।

নেইমার ছাড়াও গোল করেছেন লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। দুই মাসে এটি মেসির প্রথম লিগ গোল। সেপ্টেম্বর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এল-এম-টেন।

দিনের আরেক ম্যাচে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ