খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

দ্বিতীয় ম্যাচেও জয় পেল টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুভসূচনার পর রোববার স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল।

ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে ৫৪ রানের সহজ লক্ষ্য ১২.৪ ওভারে দুই উইকেট হারিয়ে অতিক্রম করে টাইগ্রেসরা। আয়শা রহমান ২৪ ও শারমিন আক্তার করেন ২৬ রান। দলীয় ৫৩ রানে আউট হন এ দুই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশের স্পিনারদের দাপটে বেসামাল হয়ে পড়ে স্কটিস ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। সমান ৮ রান করেছেন স্কটল্যান্ডের চার ব্যাটসম্যান।

বাংলাদেশের দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা মিলে আউট করেন প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যানকে। রুমানা ৩টি ও খাদিজাতুল ২টি উইকেট নেন।

এছাড়া পেসার জাহানারা আলম ও পান্না ঘোষ নেন একটি করে উইকেট। রান আউটের ফাঁদে পরেন স্কটল্যান্ডের দুই ব্যাটসম্যান।

দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আগামী মঙ্গলবার একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ