খেলা

বিপিএলের ২য় আসর সোমবার জমবে চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামে

বিপিএল
বিপিএল

দুই দিন বিরতির পর সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দুপুর ২টায় বরিশাল বুলসের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং ভাইকিংস।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্য পৌনে ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে সিলেট সুপারস্টারসের সঙ্গে।

চার-ছক্কার ধুন্দুমার লড়াইয়ে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম মাতিয়ে এবার বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের স্বাগতিক চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে বরিশাল বুলসের।

ঘরের মাটিতে প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলন চালায় ভাইকিংস খেলোয়াড়রা। যদিও বিপিএলে দুর্দান্ত শুরু করেও আশানুরূপ সাফল্য পায়নি চিটাগং। এপযর্ন্ত ৪টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তামিমের দল। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা চিটাগং ভাইকিংসের টপ ফোর নিশ্চিত করতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।

এদিকে, প্রতিপক্ষ বরিশাল বুলস ৩টি ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। আসরের প্রথম দুই ম্যাচে রংপুর রাইডার্স ও সিলেট সুপারস্টারসকে হারালেও শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে যায় মাহমুদুল্লাহের দল। এ ম্যাচেই বিপিএলের তৃতীয় আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল।

দিনের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে টেবিলের সবার নিচে থাকা সিলেট সুপারস্টারস। হার দিয়ে বিপিএলের তৃতীয় আসর শুরু করলেও এরপর বাকি ৩ ম্যাচে জয় পেয়েছে মাশরাফির দল।

অন্যদিকে বাজে সময় পার করছে সিলেট সুপারস্টারস। ৪ ম্যাচের সবগুলোতে হেরে সেমিফাইনালে খেলার আশা ফিকে হয়ে গেছে সুপারস্টারদের। এই ম্যাচের মধ্যে দিয়ে চলতি আসরে প্রথমবারের মত মুখোমুখি হবে কুমিল্লা ও সিলেট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ