এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি বর্ষসেরা উদীয়মান সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।
রোববার রাতে ভারতের নয়া দিল্লীতে, এশিয়ান ফুটবল কনফেডারেশন বার্ষিক পুরস্কার বিতরণী ২০১৫ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সঙ্গে বর্ষসেরা উদীয়মান সদস্যের মনোনায়ন পায় ভুটান ফুটবল ফেডারেশন ও ন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অব ব্রুনাই দারুস সালাম।
ফুটবল নিয়ে উল্লেখযোগ্য উদ্যোগের জন্য বর্ষসেরা উদীয়মান সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: