ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টব্রম উইচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে, জেমস মিলনারের একমাত্র গোলে সোয়ানসি সিটির বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল।
বয়িলন গ্রাউন্ডে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৫০ মিনিটে উনস্টোন রেইডের গোলে ১-১ সমতায় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রমউইচ।
আরেক ম্যাচে, সোয়ানাসি সিটিকে ১-০ গোল হারিয়েছে লিভারপুর। আর সানডে নাইটের শেষ ম্যাচে, ক্যারো রোড স্টেডিয়ামে জার্মান তারকা মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় আর্সেনাল।
তবে, লিড ধরের রাখতে পারেনি গানাররা। জামাইকান ফুটবলার গারবানের গোলে শেষ পযর্ন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে নরউইচ সিটি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: