খেলা

বিপিএল: চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারল বরিশাল বুলস

বিপিএল
বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়েছে বরিশাল বুলস।

বরিশালের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৭ রানে অলআউট হয় চিটাগং। ৪ ম্যাচে এটি বরিশালের তৃতীয় জয়। অন্যদিকে ৫ ম্যাচে চতুর্থবারের মতো হারলো চিটাগং।

বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। ১২ রানের মধ্যে লুইস, রনি তালুকদার ও সাব্বির রহমানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল।

মেহেদী মারুফকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এই জুটিতে আসে ৪০ রান।

মেহেদী বিদায় নেন ২৮ রান করে। বেশিক্ষণ খেলতে পারেননি নাদিফ চৌধুরীও।

তবে, মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দেন সিক্কুগে প্রসন্ন। ২০ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন প্রসন্ন।

আরেক প্রান্তে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ। তার ৫১ ও কেভন কুপারের অপরাজিত ২১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে বরিশাল বুলস।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। স্কোরবোর্ডে ৫১ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানের উইকেট হারায় তারা। বড় স্কোর করতে ব্যর্থ হন তামিম, দিলশান, কামরান আকমল, আনামুল ও এলটন চিগুম্বুরা।

শেষদিকে নাঈম ইসলামের ৩৮ ও মোহাম্মদ আমিরের ২০ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে চিটাগং ভাইকিংস। ৩টি উইকেট নেন কেভন কুপার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ