শারজায় ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে ধরাশায়ী করেছে ইংল্যান্ড।
টাই হওয়া ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছে থ্রি লায়নরা।
এ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শোয়েব মালিক এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন জেমস ভিন্স।
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। তবে আরেক ওপেনার জেমস ভিন্সের ৪৬ ও ওকসের ৩৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৫৪ রানের করে থ্রি লায়নরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় পাকিস্তান।
এরপর শোয়েব মালিকের ৭৫ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ে স্বপ্ন দেখে স্বাগতিকরা।
তবে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৩ রান সংগ্রহ করে পাকিস্তান। সহজ টার্গেট সুপার ওভারের ১বল হাতে রেখে টপকে যায় ইংল্যান্ড।