নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে পাপুয়া নিউ গিনিকে ৪১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের দেয়া ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৯ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।
ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে, টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। তবে ফারজানা হকের ২৮ ও নিগার সুলতানার ১৪ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০০ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের বোলিং তান্ডবে ৫৯ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ১১ রানে ৫ উইকেট নেন খাদিজা-তুল-কোবরা।
৩ ডিসেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ড নারী দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: