খেলা

ঢাকাকে সহজে হারালো কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলের নবম দিনের প্রথম ম্যাচে, ঢাকা ডাইনামাইটসকে ১০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দেয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৩১ রান করে ডাইনামাইটস।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডাইনামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দলীয় ১৮ রানে আহমেদ শেহজাদকে সাজঘরে পাঠিয়ে শুরুটা ভালই করে ঢাকা ডাইনামাইটস।

ভিক্টোরিয়ান্স ওপেনার লিটন দাস ক্রিজের একপ্রান্ত আকড়ে খেললেও অন্য প্রান্তে চলে ব্যাটসম্যানদের আসা যাওয়া। ইমরুল কায়েসের পর ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন শোয়েব মালিক।

ঢাকা বোলারদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি অধিনায়ক মাশরাফির ব্যাটও। ২ রানে ইয়াসির শাহের বলে বোল্ড হন তিনি।

দলীয় ৭০ রানে লিটন দাশ আউট হলে কুমিল্লার স্কোরবোর্ডে রান যোগের কাজটি করেন আসার জাইদি। তার অপরাজিত ৪৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে ভিক্টোরিয়ানরা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা ডাইনামাইটস। ওপেনার সাদমান ইসলাম ব্যক্তিগত ৮ রানে শুভাগত হোমের বলে বোল্ড হন।

তবে ডাইনামাইটস অধিনায়ক সাঙ্গাকারা ও ঢাকার আইকন প্লেয়ার নাসির হোসেন হাল ধরেন।

দলীয় ৭১ রানে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয় সাঙ্গাকারাকে। নাসিরকেও ফিরতে হয় ব্যক্তিগত ৩২ রানে।

ম্যালকম ওয়ালার ব্যাট কিছুটা খুললেও তার আউটের পর ফিকে হয়ে যায় ডাইনামাইটসের জয়ের স্বপ্ন। শেষ পযর্ন্ত নির্ধারিত ওভার শেষে ১৩১ রান করে ঢাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ