কোপা দেল রে'তে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাউন্ড অব থার্টি টু'র ম্যাচে প্রথম লেগে কাদিসকে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় লেগে ভিয়ানোভেন্সেকে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ইসকোর জোড়া গোলে কাদিসকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের পক্ষে আর একটি গোল করেছেন ডেনিস চেরিশেভ। কাদিসের সঙ্গে রিয়াল দ্বিতীয় লেগ খেলবে আগামী ১৬ ডিসেম্বর।
আরেক ম্যাচে, সান্দ্রো রামিরেসের হ্যাটট্রিক ও মুনির এল হাদ্দাদির জোড়া গোলে ভিয়ানোভেন্সেকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর একটি গোল করেছেন দানি আলভেজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: