স্প্যানিশ কোপা দেলরের ম্যাচে লিনেন্সেকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও। দিনের আরেক ম্যাচে, লা লিগার ক্লাব ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে দ্বিতীয় সারির দল হুয়েস্কা।
অ্যাওয়ে ম্যাচে ১৩ মিনিটেই লিনেন্সের বিপক্ষে লিড নেয় অ্যাথলেটিক বিলবাও। স্বাগতিকদের জালে বল পাঠান কিকে সোলা। মিনিট ছয়েক পর আবারও লিনেন্সের গোলরক্ষককে পরাস্ত করে বিলবাও ফরোয়ার্ডরা। এবার স্কোরশিটে নাম লেখান আয়মারিক লাপোর্তে।
ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক বিলবাও।
দিনের অন্য ম্যাচে, ডারউইন ম্যাচিসের শেষ মুহুর্তের গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে হুয়েস্কা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: