ফিফার কর্মকর্তাদের ৬.৬ মিলিয়ন পাউন্ডের ঘুষ দিয়ে ২০১০ বিশ্বকাপের জন্য ভোট কেনা দোষী ব্যক্তির সন্ধান পেয়েছে এফবিআই।
এফবিআইয়ের দাবি দোষী ব্যক্তি ফিফার একজন ঊচ্চপদস্থ কর্মকর্তা।
তবে এফবিআই সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের অভিযোগ ওই ব্যক্তি ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে স্বাগতিক করানোর অন্যতম ষড়যন্ত্রকারী।
তারা আরো জানিয়েছে, সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নারকে তিন দফা ঘুষ দিয়েছিলেন ফিফার ওই কর্মকর্তা।
দুদিন আগেই দুর্নীতির দায়ে ফিফার ১৬ জন অফিশিয়াল অভিযুক্ত হয়েছিলেন। ওই রেশ কাটতে না কাটতে আবারো ফিফার ঊচ্চপর্যায়ের একজন কর্মকর্তা ফেঁসে গেছেন ঘুষ দেয়ার অভিযোগে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: