খেলা

কোপা দেল রে খলতে রিয়াল মাদ্রিদকে নিষিদ্ধ করল আরএফই এফ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে খেলানোর কারণে চলতি মৌসুমে কোপা দেল রে থেকে রিয়াল মাদ্রিদকে নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল সংস্থা-' আর এফ ই এফ'।

গত বুধবার কাদিসের বিপক্ষে রাউন্ড অব থার্টি টু'র প্রথম লেগের ম্যাচে রাশান উইঙ্গার ডেনিস চেরিশেভকে মাঠে নামায় রিয়াল মাদ্রিদ। একটি গোলও করেন তিনি।

এরপর অবশ্য মাঠ থেকে তুলে নেয়া হয় চেরিশেভকে।

গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিলো তার ওপর।

তবে, রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট জানিয়েছে নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে তারা অবগত ছিলেন না।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, 'আর এফ ই এফ' এর সিদ্ধান্তের বিরুদ্ধে স্প্যানিশ ক্রীড়া আদালতে যাবেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ