টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে রানার্সআপ হয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে আয়ারল্যান্ড। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ।
ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে, টস জিতে ব্যাট করতে নেমে, নিগার সুলতানার ৪১ ও রুমানা আহমেদের ৩৮ রানে, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশ। ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, দুই ওভারেই ২৪ রান করে আয়ারল্যান্ড।
তবে তৃতীয় ওভার থেকে দুর্দান্ত বোলিংয়ে আইরিশদের কোণঠাসা করে ফেলে টাইগ্রেসরা। কিন্তু শেষ ওভারে এসে আর পারেনি তারা। শেষ বলে এক রান নিয়ে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড।
এদিকে, ফাইনাল ম্যাচের আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী দলের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: