ইতালিয়ান সিরি আয় জয় পেয়েছে ইয়ুভেন্টাস। লাজ্জিওকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুভরা। এ জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট গেলবারের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচে ১৯ পয়েন্ট লাজ্জিওর।
পাওলো দিবালার দুর্দান্ত পারফরমেন্সে জয় পেয়েছে ইয়ুভেন্টাস। ইয়ুভদের দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দিবালার ক্রস লাজ্জিওর সান্তিয়াগো জেনতিলেত্তির গায়ে লেগে জালে ঢুকলে প্রথম লিড পায় ইয়ুভেন্টাস। পরের গোলটি আসে মারিও মানজুকিচের পাস থেকে।
প্রায় ২০ গজ দূর থেকে শট নিয়ে দলের লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড দিবালা। ২-০ গোলে জেতে ইয়ুভেন্টাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: