দুদিন বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে রোববার রাজধানীর মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করেছে বরিশাল বুলস।
চট্টগ্রাম পর্ব শেষ করে আবারো ঢাকায় ফিরছে খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট সুপারস্টার্সের মুখোমুখি বরিশাল বুলস।
এর আগে ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে সবার নিচে সিলেট সুপারস্টার্স। ফলে শেষ চারে ওঠার সম্ভাবনা খুবই কম মুশফিকের নেতৃত্বাধীন দলটির।
এদিকে, বরিশাল বুলসের হয়ে আজ মাঠে নামতে পারেন দলের অন্যতম আকর্ষণ ক্রিস গেইল।
শুক্রবার বিপিএল থ্রিতে অংশ নিতে ঢাকায় এসেছেন এই মারকুটে ক্যারিবীয় ব্যাটসম্যান। ৬ ম্যাচের ৫টিতেই জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বরিশাল।
দিনের আরেক ম্যাচে, সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর রাইডার্সের সঙ্গে লড়বে ঢাকা ডাইনামাইটস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: