খেলা

স্প্যানিশ লিগ: প্রথম ড্র করলো ফেভারিট বার্সেলোনা

ফেভারিট বার্সেলোনা
ফেভারিট বার্সেলোনা

স্প্যানিশ লিগে চলতি মৌসুমে নিজেদের প্রথম ড্র করলো ফেভারিট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা।

বার্সা ড্র করলেও জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।

গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। আর হেতাফে/গেটাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। ১৪ ম্যাচ শেষে শীর্ষে আছে বার্সা। দুই পয়েন্ট কম নিয়ে তাদের পরে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর চার পয়েন্টে পিছিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

লুইস সুয়ারেজের গোলে লিড পেলেও তা ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মিনা লরেনজোর গোলে টুর্নামেন্টে প্রায় অপ্রতিরোধ্য বার্সার বিপক্ষে ড্র পায় গ্যারি নেভিলের ভ্যালেন্সিয়া।

তবে ড্র করলেও ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।

দিনের আরেক ম্যাচে দিয়েগো গোদিন ও অ্যান্তোইন গ্রিজমানের গোলে জয় ছিনিয়ে নেয় দিয়েগো সিমিওনির শিষ্যরা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় বার্সার পরেই রয়েছে অ্যাতলেটিরা।

এদিকে, ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে গেটাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমা ছাড়াও গোল করেছেন গ্যারেথ বেইল ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রিয়াল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ