আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারালো ম্যানচেস্টার সিটি। স্টোকসিটির কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।
এদিকে, জয়ের ধারা অব্যাহত রেখেছে ইপিএলের চলতি মৌসুমের ফেভারিট লেস্টার সিটি। সোয়ানসিটির বিপক্ষে ৩-০ গোলের জিতেছে তারা। জয়ে পেয়েছে আর্সেনালও। সান্ডারল্যান্ডের বিপক্ষে গানারদের জয় ৩-১ গোলে।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর চলতি মৌসুমে নিজেদের অষ্টম হারের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি।
মার্কো আরনওটোভিচের জোড়া গোলে ম্যানসিটির বিপক্ষে জয় পেয়েছে স্টোকসিটি। প্রথমার্ধের দুটি গোলই বানিয়ে দেন জেরদান শাকিরি।
এছাড়া রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে সোয়ানসি সিটিকে ৩-০ গোলে হারিয়ে আবারো শীর্ষে উঠেছে লেস্টার সিটি।
দিনের আরেক ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এছাড়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ঘরের মাঠে গ্লেন মারের একমাত্র গোলে বোর্নমাউথের কাছে হেরেছে ব্লুজরা।