খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুলকে হারিয়েছে নিউ ক্যাসল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে নিউ ক্যাসল ইউনাইটেড। এদিকে, সিরি আ তে বোলোগনার কাছে ৩-২ গোলে হেরে টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ হারিয়েছে নাপোলি।

শেষ আট ম্যাচের সাতটিতেই জিতেছে লিভারপুল। তবে রেলিগেশন জোনে থাকা নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের কোচ হিসেবে ১২ ম্যাচে দ্বিতীয় হার হজম করলেন ক্লপ। মার্টিন এস্কটেলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ম্যাগপাইরা। ইনজুরি টাইমে ওয়াইনেলডামের গোল, ২-০ গোলের জয় নিশ্চত করে নিউক্যাসল ইউনাইটেডের।

এদিকে, সিরি আ তে মৌসুমের প্রথম হার সঙ্গী হয়েছে নাপোলির। বোলোগনার মাঠে ৩-২ গোলে হেরে টেবিলের শীর্ষস্থানে যাওয়ার সুযোগ হারিয়েছে দলটি। বোলোগনার হয়ে জোড়া গোল করেছেন ডেস্ট্রো। অন্য গোলটি করেছেন রোসেটিনি।

৮৭ ও ৯০ মিনিটে দুটি গোল করেছিলেন নাপোলির আজেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।তবে হার এড়াতে পারেননি দলের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ