খেলা

আগামী বছর শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার এ উপলক্ষে রাজধানীতে টুর্নামেন্টের ফিক্সাচার প্রকাশ ও ট্রফির উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পাপন বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। টুর্নামেন্টে নিরাপত্তার বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এতে আসরের সবগুলো ম্যাচ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাকি কাজগুলো খুব দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। একইসঙ্গে বিশ্বআসরের এ প্রতিযোগীতায় সবোর্চ্চ নিরাপত্তা নেয়া হবে।

মূল পর্বের খেলা শুরু হওয়ার আগে ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিসহ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার জেনারেল ম্যানেজার এ্যালারডাইস ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমারা সাঙ্গাকারাসহ বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার তাসকিন আহাম্মেদ ও মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ