বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৪৫ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস। ঢাকার দেয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোশারফ হোসেনে বিদ্ধংসী বোলিংয়ে ৭৬ রানে অলআউট হয় চিটাগং ভাইকিংস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপের পরে ঢাকা।
তবে কুমার সাঙ্গাকার দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কোর বোর্ডো রান যোগ করতে থাকে ডাইনামাইটস। দলীয় ৯১ রানে সাজঘরে ফেরেন সাঙ্গাকারা। ৩৮ রান করে সাইফুল ইসলামের শিকার হন তিনি।
শেষ দিকে মোসাদ্দেকের ২৪ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২১ রান করে ঢাকা।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ডাইনামাইটস বোলারদের সামনে ভেঙে পরে চিটাগংয়ের ব্যাটিং লাইনআপ।
মোশারফ হোসেনের বিদ্ধংসী বোলিংয়ে ৭৬ রানে গুটিয়ে যায় চিটাগং ভাইকিংসের ইনিংস।