বিপিএলের তৃতীয় পর্বের ম্যাচে, ঢাকা ডাইনামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট সুপারস্টারস। ঢাকার দেয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিক ও রবি বোপারার হাফসেঞ্চুরিতে ভর করে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় সুপারস্টারস।
বুধবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে, সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ইয়াসির শাহের উইকেট হারায় ঢাকা। তবে সাঙ্গাকারা ও নাসির দায়িত্বশীল ব্যাটিং করে ঢাকার স্কোরবোর্ডে রান যোগ করে যান।
সাঙ্গাকারার ৪৮ ও নাসিরের ৩১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে কবের উইকেট হারায় সিলেট।
তবে এরপর জুনায়েদ সিদ্দিক ও রবি বোপারার ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে সিলেট। দুজনই অর্ধশত পূরণ করে আউট হন। শেষ পযর্ন্ত ১ বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট সুপারস্টারস।