বিপিএলের তৃতীয় ম্যাচে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেলো চিটাগাং ভাইকিংস। ৮ উইকেটের বড় জয়ে বিপিএলের শেষ দুইয়ে থাকার আশা বাঁচিয়ে রেখেছে মাহমুদউল্লাহর দল।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে চিটাগং। জবাবে গেইলের অপরাজিত ৯২ রানে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে রংপুর রাইডার্স। এক ম্যাচ করে কম খেলে তাদের পেছনেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল। রান রেটে পিছিয়ে তিন নম্বরে আছে মাহমুদউল্লাহর দল।
৩১ রানে দুই উইকেট হারালেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি গেইল ও অধিনায়ক মাহমুদউল্লাহ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন এই দুই জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: