বিপিএল থ্রি থেকে বিদায় নিলো সিলেট সুপারস্টার্স। লিগ টেবিলে নিজেদের শেষ ম্যাচে সুপারস্টার্সদের ৭১ রানে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৯ রানে গুটিয়ে যায় সুপারস্টাররা। আর সিলেটকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের টেবিলের শীর্ষে উঠে আসল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারায় কুমিল্লা। ইমরুল কায়েসকে নিয়ে এরপর ভিক্টোরিয়ান্সদের স্কোরবোর্ডে রান তোলার কাজটি করেন আহমেদ শেহজাদ। শেহজাদের ৪২, অলক কাপালির ৩১২ ও জাইদির ৩১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৫০ রান করে কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে জুনায়েদের উইকেট হারায় সিলেট। এরপর কুমিল্লা বোলারদের বিদ্ধংসী বোলিংয়ে ক্রিজে থিতু হতে পারছিল না সিলেট ব্যাটসম্যানরা।
শেষ পর্যন্ত ১৩ ওভার ৫ বলে ৭৯ রানে গুটিয়ে যায় সিলেট সুপারস্টাররা।