ভারতে আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রথম রাউন্ডে এ-গ্রুপে বাংলাদেশ।
এদিকে, ১৫ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও মাঠে গড়াবে সেদিন।
প্রথম রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। বি-গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে বাকী ৮টি দেশ সরাসরি খেলছে সুপার টেনে।
এদিকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নারী দল রয়েছে বি-গ্রুপে। ৩ এপ্রিল নারী ও পুরুষ, দুই বিভাগের ফাইনালই হবে কোলকাতায়।
এছাড়া ১৯ মার্চ সুপার টেনের ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ধর্মশালায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: