বিপিএল থ্রির ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ- রোববার রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে বরিশাল বুলস।
রাজধানীর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খেলা।
শনিবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭২ রানে হেরেছে রংপুর। প্রথম দল হিসেবে ফাইনালে উঠে মাশরাফি বাহিনী।
এদিকে, এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৮ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বরিশাল বুলস।
মুখোমুখি দেখায় দুবারই সাকিবের নেতৃত্বাধীন রংপুরকে হারিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী।
আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে খেলবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: