পরপর তিনটি ম্যাচ বার্সেলোনা ড্র করেছে। স্প্যানিশ লিগে দেপোর্তিভো লা করুণার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা।
এর আগে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেন ও লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও ড্র করে বার্সা।
ম্যাচের ৩৯ মিনিটে কার্লিং ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। লা লিগায় চলতি মৌসুমে এটি মেসির পঞ্চম গোল।
বিরতির পর ইভান রাকেটিচের ২৫ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত শটে ২-০ গোলের লিড পায় বার্সেলোনা।
কিন্তু একাধিক আক্রমণ চালিয়ে গোল আদায় করে নেয় দেপোর্তিভো লা করুণা।
লুকাস পেরেজ ও অ্যালেক্স গার্সিয়ার গোলে নাটকীয় ড্র পায় সফরকারিরা।
১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। এদিকে আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: