আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। দিনের আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়েছে এফসি বোর্নমাউথ।
এক সপ্তাহর মধ্যে দুবার চমক দেখালো এফসি বোর্নমাউথ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারানোর পর এবার ম্যানইউকে রুখে দিল "চেরিজ"রা।
ম্যাচের ১ মিনিট ৪০ সেকেন্ডে চলতি মৌসুমে ইপিএলের তৃতীয় দ্রুততম গোল করেন জুনিয়র স্ট্যানিসলাস।
এরপর ফেলাইনির গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। কিন্তু সাবেক ইউনাইটেড স্ট্রাইকার-জশুয়া কিংয়ের গোলে, ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয় বোর্নমাউথ।
এদিকে, ম্যানইউ হারলেও জিতেছে ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।
এ জয়ে লেস্টার সিটিকে টপকে আবারো শীর্ষে উঠল সিটিজেনরা। ১৬ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলে, সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই লেস্টার সিটি।