সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কাল- বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে, নেপাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পেটরিক উইনান্ড জানান, প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা শুরু করতে চান তারা।
এদিকে, বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্যই তৈরি মামুনুলরা।
ইনজুরির কারণে কেস্ট কুমার, কোমল, জাহিদ হাসান এমিলি ও গোলরক্ষক হিমেল, আর অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার জামাল ভূইয়া।
আগামী ২৩ তারিখ ভারতে শুরু হবে সাফের ১১তম আসর। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২৪ তারিখ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: