সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেপাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পেটরিক উইনান্ড বলেন, প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা শুরু করতে চান তারা।
এদিকে, বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্যই তৈরি মামুনুলরা।
ইনজুরির কারণে কেষ্ট কুমার, কোমল, জাহিদ হাসান এমিলি ও গোলরক্ষক হিমেল, আর অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার জামাল ভূঁইয়া।
২৩ তারিখ ভারতে শুরু হবে সাফের ১১তম আসর। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২৪ তারিখ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: